ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের পার্লামেন্টে ভোট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরাকে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে সোমবার ইরাকের পার্লামেন্টে ভোট প্রদান করেছে দেশটির আইনপ্রণেতারা। ইরাক নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা উঠিয়ে না নিলে পাল্টা নিষেধাজ্ঞা জারি করতেই এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে ইরাকের পার্লামেন্ট সদস্যরা জানিয়েছেন। খবর এনডিটিভির।

গত শুক্রবার পেন্টাগনে জারি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিষয়ক নির্বাহী আদেশে ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান- মুসলিমপ্রধান এই সাতটি দেশের নাগরিক অথবা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে ৯০ দিন পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ পাবেন না।

ইরাকের পার্লামেন্টের একজন সদস্য বার্তা সংস্থা এএফপিকে জানান, যুক্তরাষ্ট্র যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে ইরাকের পার্লামেন্ট সরকারের কাছে আহ্বান জানিয়েছে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য।

সাংসদ হাকিম আল-জামালি বলেছেন, ইরাক সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য অধিকাংশ সাংসদ ভোট দিয়েছেন।

সাদিক আল-লাবান নামে আরেকজন সাংসদ নিশ্চিত করে বলেছেন, পাল্টা পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাতেই এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

লাবান বলেন, ‘আমরা মার্কিন নতুন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। আশা করছি, যুক্তরাষ্ট্র বিষয়টি পুনর্বিবেচনা করবে।’

ট্রাম্পের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে শরণার্থীদের আটকে দেয়া হচ্ছে, লোকজন বিক্ষোভ করছে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের পার্লামেন্টে ভোট

আপডেট সময় : ০২:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭