ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সাংবাদিক নির্যাতন: সিলেটে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

সিলেট ব্যুরো :
শাহবাগে এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবার সিলেটে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইমজার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রবিবার দুপুর ১২টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচি শেষ হয় বেলা ১টায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক আমজাদ হোসেন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক দিগেন সিংহ, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাকি ও প্রচার সম্পাদক শাকিল আহমদ সোহাগ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রিয় সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, পরিবেশ ও হাওর রক্ষা কমিটির সভাপতি কাসমির রেজা, চিত্রশিল্পী আব্দুল বাতেন, শামীমুল ইসলাম শামীম (বাংলা ভিশন), আব্দুর রাজ্জাক (দি ট্রাইবুনাল), শেখ আশরাফুল আলম নাসির( ডেইলি স্টার), আশরাফুল কবির (দেশটিভি), মঞ্জুর আহমদ (ইন্ডিপেনডেন্ট), নাজমুল কবীর পাভেল (নিউজ টুয়েন্টিফোর), ফারুক আহমদ (সকালের খবর), প্রত্যুষ তালুকদার (ডিবিসি), গোলজার আহমদ (চ্যানেল টুয়েন্টিফোর), মারুফ আহমদ (এনটিভি), শ্যামানন্দ শ্যামল (এসএটিভি), গোপাল বর্ধন (ইন্ডিপেনডেন্ট টিভি), আব্দুল আহাদ (সময় টেলিভিশন), শিপার আহমদ ( মোহনা টিভি), নিরানন্দ পাল (যমুনা টিভি), সুবর্ণা হামিদ (চ্যানেল আই), মোয়াজ্জেম সাজু (এশিয়ান টিভি), আনিস মাহমুদ (প্রথম আলো), দিপক বৈদ্য দিপু (চ্যানেল টুয়েন্টিফোর), মামুন হোসাইন (ডেইলি সান), শহীদুল ইসলাম (সকালের খবর), দেবাশীষ দাস (ইকরা-বাংলা টিভি), কমলজিৎ পাল (ইকরা-বাংলা টিভি), হুসাইন আহমদ সুজাত (চ্যানেল এস ইউকে), রাহিন আহমদ (চ্যানেল এস ইউকে), মো. শফিকুল ইসলাম শফি (এটিএন বাংলা ইউকে), এ এম রুবেল (এটিএন বাংলা ইউকে), রাজিব রাসেল (সিলেট টুডে টুয়েন্টিফোর), আহাদ আহমদ (উত্তরপূর্ব), থিয়েটার মুরারিচাঁদের সংগঠক এমরাজ চৌধুরী, সংবাদকর্মী মাহমুদ সামুন চৌধুরী প্রমুখ।
এর আগে শনিবার রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ প্রতিবাদ জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহের সময় এটিএন নিউজের ক্যামেরাপারসন আবদুল আলিমের ওপর হামলা করে পুলিশ। তাকে বাঁচাতে এগিয়ে যান তার সহকর্মী রিপোর্টার ইশান বিন দিদার। এ সময় তাকেও মারধার করা হয়।
এ ঘটনায় এএসআই এরশাদকে সাময়িক বরখাস্ত ও আরো কয়েকজন পুলিশ সদস্যকে হামলায় জড়িত রয়েছেন বলে চিহিৃত করা হয়েছিল। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ।
এদিকে, এ ঘটনায় একটি অভিযোগ পত্র জমা দিয়েছে এটিএন নিউজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে জমা দেয়া ওই অভিযোগপত্রটি শুক্রবার সকালে আমলে নেয় পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সাংবাদিক নির্যাতন: সিলেটে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

আপডেট সময় : ০৫:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭