ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিএনপি বট গাছে আম চেয়েছিলো

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেছেন, বিএনপি দলীয় রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ সার্চ কমিটি ও নির্বাচন কমিশন প্রত্যাশা করে ‘বট গাছে আম চেয়েছিলো’। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

নিলু বলেন, রাষ্ট্রপতি কতৃক ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন প্রসঙ্গে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের প্রদত্ত বক্তব্য আমাদের দৃষ্টি গোচর হয়েছে।

তিনি বলেন, বিএনপির মহাসচিব সার্চ কমিটির ৬জনের মধ্যে ৫জনকেই আওয়ামলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা চিহ্নিত করেছেন। তাকে মনে রাখা দরকার ‘বট গাছে কোনো দিন আম হয় না’।

এনপিপির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রপতি কোনো বিধিমালা ও নিয়ম মানেন নাই। ৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে তিনি আলোচনার জন্য আমন্ত্রণ জানান নাই। আবার নিবন্ধিত নয় এমন রাজনৈতিক দলের সঙ্গেও তিনি আলোচনা করেছেন। এভাবে প্রথম থেকেই তিনি রাষ্ট্রপতির সংলাপকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন।

তিনি আরো বলেন, আমরা সার্চ কমিটি গঠন নয়, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের আহবান জানিয়েছিলাম। যা ছিল সাংবিধানিক দায়িত্ব কিন্তু সেই পথ গ্রহণ করা হয় নাই।

শুধুমাত্র নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না উল্লেখ করে নিলু আরো বলেন, আমরা নির্বাচনলীন সরকার সম্পর্কে সব রাজনৈতিক দলের মতামত গ্রহণের জন্য রাষ্ট্রপতিসহ সবার প্রতি আহবান জানাচ্ছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বিএনপি বট গাছে আম চেয়েছিলো

আপডেট সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭