ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

উচ্চ রক্তচাপে হৃদরোগের ঝুঁকি

একটানা ২৫ বছর গবেষণার পর বিশেষজ্ঞগণ কম বয়সে উচ্চ রক্তচাপের সঙ্গে করোনারী হূদরোগ বা হার্ট অ্যাটাকের একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন। বিশেষজ্ঞগণ বলছেন, অনূর্ধ্ব ৫০ বছরের পুরুষ ও মহিলাদের উচ্চ রক্তচাপ থাকলে করোনারী হৃদরোগের ঝুঁকি অত্যন্ত বেশি। আর এই গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে আমেরিকান কলেজ অব কার্ডিওলজি জার্নালে।
গবেষণায় দেখা গেছে, যাদের কম বয়সে উচ্চ রক্তচাপ থাকে তাদের লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর বা বাম অলিন্দ ক্ষতিগ্রস্ত হয়। আর এই বাম অলিন্দই সমগ্র শরীরে পাম্প করে রক্ত প্রবাহিত করে। আর এই বাম অলিন্দের সমস্যা থাকলে হার্ট ফেইলিওর-এর ঝুঁকি সবচেয়ে বেশি। আর যাদের উচ্চ রক্তচাপ যত বেশি থাকবে তাদের হার্ট ফেইলিওরের ঝুঁকিও তত বেশি। শুধু তাই নয় গবেষণায় আরো প্রতীয়মান হয়েছে কম বয়সের উচ্চ রক্তচাপ থেকে মধ্য বয়সে করোনারী ক্যালসিয়াম অধিক থাকে। আর করোনারী ক্যালসিয়াম বেশি থাকার অর্থই হচ্ছে হার্টের রক্তনালীতে চর্বি জমা বা এথেরোস্কেলোরোসিস-এর প্রাথমিক পর্যায়।
এই গবেষণার প্রধান অথার জন হপকিনস-এর মেডিসিনের অধ্যাপক ড. জোয়াও এসি লিমা মনে করেন কম বয়সে ব্লাড প্রেসার যতটা কম রাখা যায় ততই ভালো। আর খ্যাতিমান এই বিশেষজ্ঞের মতে ৫০ অনূর্ধ্ব পুরুষ ও মহিলাদের ব্লাড প্রেসার ১৩০/৮০ অথবা ১৩০/৭০ থাকা সবচেয়ে আইডিয়াল। আর ব্লাড প্রেসার ১৪০/৯০ হলেই উচ্চ রক্তচাপের চিকিৎসা শুরু করা উচিত। অধ্যাপক লিমা আরো মনে করেন বয়স ৩০ থেকে ৫৯ এর মধ্যেই উচ্চ রক্তচাপের চিকিত্সা শুরু করতে কোনো বাধা নেই। আর অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও অনিয়মিত চিকিত্সা থেকেই স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি।

লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

উচ্চ রক্তচাপে হৃদরোগের ঝুঁকি

আপডেট সময় : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭