ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি – স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

দু বছর পর ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওই নির্বাচনেও জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে।

মোহাম্মদ নাসিম সোমবার দুপুরে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজ বাস্থবায়নের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই এর কাজ শেষ হবে বলেও তিনি জানান।

নির্মানকারী প্রতিষ্ঠান পিডব্লিডি’র নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, প্রকল্পের পিডি ডাঃ সাইফুদ্দিন ইয়াহিয়া, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে মোহাম্মদ নাসিম ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করেন।

তিনি জঙ্গি দমন এবং দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার কথা উল্লেখ করেন। এসময় ৩শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজং চাম্বুগং, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুদু, জেলা পরিষদের কাউন্সিলর গোলাম রব্বানী ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

পরে তিনি সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন।

এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ ইসাহাক আলী, সাধারন সম্পাদক দানীউল হক দানীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে’

আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭