ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

১৮টি মজার তথ্য

১. শুরু করি রসকসহীন গণিত দিয়ে। গণিতপ্রেমিকরা রাগ করবেন না। বলেন দেখি, নীচের গুণফল কত হবে? আচ্ছা মোবাইলের ক্যালকুটেরটা ব্যবহার করেন।

111,111,111 গুণ 111,111,111 = কত?

ক্যালকুলেটরে ঝামেলা? ঠিক আছে দেখুন: উত্তর: 12,345,678,987,654,321 (আহা, গণিতের কত রূপ!)

২. এবার একটু বৈজ্ঞানিক আধ্যাত্মিকতা। নীল রংয়ের মাহাত্ম্য কি? আমরা তো অনেক সময় বেদনায় নীল হয়ে যায়। গণপিটুনি খেলে পিঠে নীলচে দাগ পড়ে। কিন্তু নীল রং নাকি প্রশান্তিদায়ক। মস্তিস্কে নাকি প্রশান্তিদায়ক হরমোন নিঃসরণ বাড়ায়। নীল ফুল দেখুন। টবে রাখুন নীল অপরাজিতা।

৩. এবারে একটু ডাক্তারি। হাড়গোড়ের ডাক্তারেরা এটি না পড়ে এগিয়ে যান। আমেরিকা যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক পরিসংখ্যান মতে, প্রতি চারজন হাড় জোড়া-কাটার ডাক্তার (অর্থোপেডিক সার্জন) এর মধ্যে এক জন বাম হাতপায়ের বদলে ডান বা ডানের বদলে বামে কোপ মারেন।

৪. আরেকটু ডাক্তারি- সবার জানা কিন্তু রাজমিস্ত্রি আর সিভিল ইন্জিনিয়ররা কেন যে বোঝে না। মানুষের উরুর হাড় কনক্রিটের চেয়েও শক্ত।

৫. এবারো আমেরিকার তথ্যসূত্র। বাংলাদেশেরটা কি হবে তা সহজেই অনুমেয়। আন্ডারটেকাররা (অর্থটা কোন মুভিপ্রেমিক একটু বলে দেবেন) অভিমত দিয়েছে যে এখনকার মানুষের মৃতদেহ পচতে আগের যুগের চেয়ে কিছুটা বেশি সময় লাগে। অভিমত: খাবারে এত প্রিজারভেটিভ থাকে যে মরার পর মানবদেহও কিছুটা প্রিজারভাড হয়ে যায়।

৬. এবারে পরপর তিনটি শরীরী কৌতূহল। আপনার নাকের দৈর্ঘ্য মাপুন। এবার বুড়ো আংগুলটা মাপুন। মিলে গেলে আপনি আমজনতা। না মিললে ব্যতিক্রম।

৭. মানুষের শরীরের সবচে শক্তিশালী পেশি কোনটি? বাইসেপ ফোলাচ্ছেন? লাভ নেই। জিহ্বা সবচেয়ে শক্তিশালী।

৮. আপনি আমজনতার কেউ হলে, আপনি আপনার নিজের কনুই জিহ্বা দিয়ে চাটতে পারবেন না।

৯. খাবার-পানীয়-ধুম পিয়াসীদের জন্য চারটি তথ্য: কোকা-কোলার রং কি? লাল?

নাহ্, আসলে এখন লালচে, কিন্তু শুরুতে ছিল সবুজ। গ্রামের শেওলা জমা ডোবার সবুজ পানি কল্পনা করুন। ওয়াক থু!

১০. সব খাবারই নষ্ট হয়। কোন খাবার সহজে নষ্ট হয় না? যে খাবার একবার হজম হয়ে গেছে– মধু।

১১. জলপাই ভালবাসেন? জলপাই তেল মাখেন? জলপাই পাতার মুকুট পরার স্বপ্ন দেখেন? জলপাই গাড়ির তাড়া খেয়েছেন? ফার্স্টক্লাসের যাত্রীদের সালাদে একটা করে জলপাই কম দিয়েছিল আমেরিকান এয়ারলাইন্স। ১৯৮৭ সালে। কত টাকা বেঁচেছিল? ৪০,০০০ ডলার।

১২. সিগারেটটা কি এখনও টানছেন? ধরিয়েছেন কিসে? লাইটারে না ম্যাচকাঠিতে? হ্যাঁ, ম্যাচ আবিষ্কারের আগেই লাইটার আবিষ্কার হয়েছিল।

১৩. সামান্য হাঁচির অসামান্য শক্তি। খুব জোরে হাঁচি দিলে, পাঁজরের হাড়ে চিড় ধরতে পারে। আবার চেপে রাখলে মাথা কিংবা ঘাড়ের শিরায় চিড় ধরে মারাও যেতে পারেন। সাবধান!

১৪. বুলেটপ্রুফ জামা, আগুন লাগা বিল্ডিং থেকে বাঁচার দরজা, গাড়ির উইন্ডশিল্ড উইপার এবং লেজার প্রিন্টার: এগুলো সব আসলে নারী না পুরুষের সংগে সম্পর্কিত? উত্তর: সবগুলোই নারীর আবিষ্কার।

১৫. এবার নারীর আবিষ্কার নয়, নারীর ব্যবহার্য বস্তু। লিপস্টিক। বেশিরভাগ লিপস্টিকে থাকে মাছের আঁশ। ওহ হো, মাছের আঁশ।

১৬. মনোদৈহিক বিজ্ঞান। আপনার আংগুলের ছাপের মত জিহ্বার ছাপও অনন্য। ইউরোপে ঢুকতে কবে না জিব বের করে কম্পউটার স্ক্রিনে ধরতে হয়!

১৭. জাপানে প্রকাশিত সব প্রকাশনার ২০% হচ্ছে কমিকস এর বই।

১৮. আপনি খুব ক্লান্ত/মন খারাপরত/অতি আত্মবিশ্বাসী ইত্যাদি ইত্যাদি না হয়ে থাকলে……

আপনি এতক্ষণে একবার কি করার চেষ্টা করেছেন? জিহ্বা দিয়ে কনুই ছোঁয়ার চেষ্টা করেছেন। হয়ত বা না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮টি মজার তথ্য

আপডেট সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭