ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

হলিউডে পা রাখছেন ওবামা কন্যা মালিয়া

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা কন্যা মালিয়া হলিউডে কাজ করার সুযোগ পেয়েছেন। এই সুযোগ তিনি কাজেও লাগাচ্ছেন যথাযথ, বাবার মতো রাজনৈতিক ক্যারিয়ার গড়ার কথা অনেকে মনে করলেও আপাতত তাকে চলচ্চিত্রেই দেখা যাবে।

ওবামা ও মিশেলের বড় মেয়ে মালিয়া সদ্যই হাইস্কুল জীবন শেষ করেছেন। তার বয়স এখন ১৮; অপেক্ষায় চলতি বছরের জুনে ফল সেমিস্টারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির। এই ফাঁকেই তিনি হলিউডে ইন্টার্নশিপের সুযোগ পেয়ে গেলেন। আসছে ফেব্রুয়ারিতে চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের তত্ত্বাবধানে ইন্টার্ন শুরু করবেন মালিয়া।

মনে করা হচ্ছে, ওয়েইনস্টেইন কোম্পানির নিউইয়র্ক অফিসে কয়েক মাস নিয়োজিত থাকবেন তিনি; দায়িত্ব পালন করতে পারেন বিপণন কিংবা উন্নয়ন বিভাগে।

ওয়েইনস্টেইনের সঙ্গে ওবামারও সম্পর্ক বেশ ভালো। একাধিকবার দুজনকে এক সঙ্গেও দেখা গেছে। প্রেসিডেন্ট থাকার সময় ওবামাও ওয়েইনস্টেইনকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন।

স্কুল জীবন থেকেই মালিয়ার আগ্রহ চলচ্চিত্রে। লেখাপড়ার পাশাপাশি ইতোমধ্যে অভিনয়ও করেছেন। মার্কিন পরিচালক ও লেখিকা লেনা ডানহ্যামের জনপ্রিয় ধারাবাহিক ‘গার্লস’-এ দেখা গেছে তাকে। তারও আগে হ্যালে বেরি পরিচালিত একটি টিভি সিরিয়ালে সহকারী হিসেবে পর্দার পেছনে কাজ করেন ওবামা কন্যা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

হলিউডে পা রাখছেন ওবামা কন্যা মালিয়া

আপডেট সময় : ০৯:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭