ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নতুন নির্বাচন কমিশন আমাদের মতোই হবে: সিইসি

বর্তমান নির্বাচন কমিশনের মতোই নতুন কমিশন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন হবে, ওই কমিশন আমাদের মতোই হবে। নারায়াণগঞ্জসহ সব নির্বাচন আমরা যেভাবে পরিচালনা করেছি, আশা করি নতুন নির্বাচন কমিশনও আমাদের মতো সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে।’ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নতুন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নতুন ভবনে আসায় প্রতিক্রিয়া ব্যক্ত করে সিইসি বলেন, ‘আমরা এতদিন অন্যের বাড়িতে ছিলাম। এখন আমরা নিজেদের বাড়িতে এসেছি। আশা করছি ভবনের কাজ কিছু দিনের মধ্যে শেষ হবে।’
এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, ‘আপনারা এতদিন তো সিঁড়িতে আমাদের প্রশ্ন করতেন, এখন আমাদের নতুন ভবনে রুমে বসে প্রশ্ন করতে পারবেন। কোনও সমস্যা হবে না।’
দীর্ঘ ৪৩ বছর পর নির্বাচন কমিশন রবিবার থেকে আগারগাঁওয়ে নির্মিত নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে। এর আগে গত ৩১ ডিসেম্বর কমিশনের ১১ তলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নতুন নির্বাচন কমিশন আমাদের মতোই হবে: সিইসি

আপডেট সময় : ০৬:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭