ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বাংলাদেশী কর্মীদের জন্য ভিসা সহজ করার আশ্বাস আরব আমিরাতের

বাংলাদেশী কর্মীদের জন্য ভিসা সহজ করার বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়কমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান মঙ্গলবার এ আশ্বাস দেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ‘এশিয়া কো-অপারেশন ডায়লগ’(এসিডি)-এ যোগদানের লক্ষ্যে আবুধাবি সফরে যান। সংলাপের ফাঁকে তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠককালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর একটি শোকবার্তা হস্তান্তর করেন। চলতি মাসে আফগানিস্তানের কান্দাহারে এক সন্ত্রাসী হামলায় আমিরাতের পাঁচজন কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় শোক জানিয়ে বার্তাটি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

বৈঠককালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে তারা একমত পোষণ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যবসায়ী, শ্রমিক ও পর্যটকসহ বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয় যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বাংলাদেশী কর্মীদের জন্য ভিসা সহজ করার আশ্বাস আরব আমিরাতের

আপডেট সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭