ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ফেসবুক লাইভে যা বললেন মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক।।

জেলে ভালোই ছিলাম বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার ফেসবুক লাইভে এ কথা বলেন তিনি।

মোট ১১ মিনিট ৪৮ সেকেন্ডের লাইভে জেলে থাকার সময় ও রাজনৈতিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন ছাত্রলীগের সাবেক এ নেতা।

নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলে আমি ভালো ছিলাম, আমার কোনো সমস্য হয়নি। তবে শেষ দিকে প্রশাসন আমায় অসহযোগিতা করেছে।’ দীর্ঘ ২২ মাস জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে প্রথমবারের মতো শুক্রবার ফেসবুক লাইভে আসেন তিনি।
মান্না
একজনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার জেল জীবন নিয়ে কিছু লিখেছিলাম, সেটা এখন সম্পাদনা করছি। কোনো একটা পত্রিকায় দেব বা বইও পেতে পারেন। যদিও আমি জানি না, বর্তমান অবস্থায় কতটুকু মুক্তভাবে তা ছাপাতে পারব।’

মান্না বলেন, আমার জেল জীবন- মানে ২২ মাসে যা লিখেছি তাতে ৩/৪টা বই করা যাবে। একটা পলিটিক্যাল বিষয় হবে- যেটা জেলের বিষয়ে লেখা আর বাকি দুটোর মধ্যে একটি উপন্যাস বাকিটা বড় গল্প।’

টিভিতে টক শো প্রসঙ্গে তিনি বলেন, কোনো টিভি এখন আর আমাকে ডাকেনি। কারা ডাকবে, কে কে থাকবেন এগুলোর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। তবে যাব না তা নয়, যাব চিন্তা করছি।

প্রসঙ্গত, সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে বনানীর একটি বাড়ি থেকে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।

দীর্ঘ ২২ মাস জেলে থাকার পর ২০১৬ সালের ২২ ডিসেম্বর কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান ডাকসুর সাবেক ভিপি মান্না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ফেসবুক লাইভে যা বললেন মাহমুদুর রহমান মান্না

আপডেট সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭