ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

পাকিস্তানের সবজি বাজারে বোমা হামলা, নিহত ২০

বোমা হামলায় কেঁপে উঠে কুররাম এজেন্সি
বোমা হামলায় কেঁপে উঠে কুররাম এজেন্সি
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ার বিভাগে অবস্থিত কুররাম এজেন্সির এক সবজি বাজারে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত কুররাম এজেন্সি এলাকায় গত কয়েক বছর ধরেই তালেবান জঙ্গিদের অবাধ আনাগোনা রয়েছে। ২০১১ সালে উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘জারব-ই-আজাব’ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। তারপর থেকেই ক্রমাগত জঙ্গি হামলা চালানো হচ্ছে কুররাম এজেন্সি এলাকায়।

ঈদগাহ বাজারে ঘটা বিস্ফোরণে জন্য জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান-এর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলায় দায়িত্ব স্বীকার করেনি।

ওই বোমা বিস্ফোরণের কিছু পরেই ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পাকিস্তান সেনাবাহিনী। তারা পুরো এলাকা ঘিরে রেখেছে বলে জানা গেছে।

পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকরামুল্লাহ খান জানিয়েছেন, ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ওই বিস্ফোরণটি ঘটানো হয়। বোমাটি একটি সবজির বাক্সে লুকানো ছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

এক প্রত্যক্ষদর্শী আশিক খান বলেছেন, বোমা বিস্ফোরণের পর তিনি নিহতদের বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখেছেন।

স্থানীয় হাসপাতালের ডাক্তার সাব্বির হোসেন জানিয়েছেন, অন্তত ১১ জন আহতের অবস্থা খুবই আশঙ্কাজনক।

উল্লেখ্য, তেহরিক-ই-তালেবানের জঙ্গি হামলায় বহুবার রক্তাক্ত হয়েছে পাকিস্তান। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে চালানো জঙ্গি হামলায় অন্তত ১৩২ জন শিক্ষার্থী নিহত হয়েছিল।

সূত্র: ডন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

পাকিস্তানের সবজি বাজারে বোমা হামলা, নিহত ২০

আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭