ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মালয়েশিয়ায় বাংলাদেশী জনশক্তি রফতানির দ্বার উন্মোচন

মোহাম্মাদ মহিউদ্দিন, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় জনশক্তি রফতানির দ্বার উন্মোচন
দীর্ঘ প্রতীক্ষার পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো মালয়েশিয়ায় জনশক্তি রফতানির দ্বার। শুক্রবার (২০ জানুয়ারি) মালয়েশিয়া সফরে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

রোহিঙ্গা ইস্যুতে ওআইসি এর বিশেষ সম্মেলনে যোগদান শেষে শ্রমবাজার ইস্যু নিয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সপ্তাহ থেকে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রফতানির প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে ছয় হাজার শ্রমিকের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন করা হয়েছে। ধাপে ধাপে এ মাসেই আরও ৫০ হাজার শ্রমিকের কাগজপত্র সত্যায়ন হবে।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালে সারা বিশ্বে বাংলাদেশ থেকে যত জনশক্তি রফতানি হয়েছে এ বছর (২০১৭) শুধু মালয়েশিয়াতেই তার চেয়ে বেশি শ্রমিক রফতানি হবে। আমরা সেই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি।

এর আগে নতুন ভবনে স্থানন্তরিত মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ঘুরে দেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানন্তরিত বাংলাদেশ হাইকমিশনের কর্ম তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় বাংলাদেশ হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, ডিফেন্স উইং মো. হুমায়ুন কবির, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম, মিনিস্টার (রাজনৈতিক) ওয়াহিদা আহমেদ, রাইচ হাসান সরোয়ার, প্রথম সচিব এস কে শাহীন, কমার্শিয়াল উইং ধনঞ্চয় কুমার দাস, প্রথম সচিব হেদায়েতুল ইসলাম, মশিউর রহমান, দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াসমিন, ফরিদ আহমেদ ও দূতাবাসের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মালয়েশিয়ায় বাংলাদেশী জনশক্তি রফতানির দ্বার উন্মোচন

আপডেট সময় : ০৯:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭