ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আখের রস!

পুষ্টিকর আখ খেতে যেমন সুস্বাদু, তেমনি ত্বকের যত্নেও অনন্য এটি! আখের রসে এমন এক ধরনের অ্যাসিড রয়েছে যা ত্বকে নিয়ে আসে জৌলুস। সব ধরনের ত্বকেই মানিয়ে যায় আখের রসের ফেসপ্যাক।

আখের রস

জেনে নিন কীভাবে রূপচর্চায় ব্যবহার করবেন আখের রস-
আখের রস ও মধু
শুষ্ক ত্বকের জন্য এটি খুবই কার্যকর। আখের রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ হবে।
আখের রস ও পেঁপে
রোদের তাপে কালচে হয়ে গেছে ত্বক? তবে এই ফেসপ্যাকটি আপনার জন্যই! পাকা পেঁপে চটকে সামান্য আখের রস মেশান। রোদে পোড়া ত্বকে ফেসপ্যাকটি লাগান। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের অবাঞ্ছিত লোমও দূর করবে।
আখের রস ও কফি
ত্বকের মরা চামড়া দূর করতে আখের রস ও কফির স্ক্রাব ব্যবহার করুন। চাইলে সামান্য কমলার রসও মেশাতে পারেন মিশ্রণে।
আখের রস ও মুলতানি মাটি
তৈলাক্ত ত্বকের যত্নে এই ফেসপ্যাকটি অতুলনীয়। ত্বকের অতিরিক্ত তেল দূর করে এটি ত্বককে রাখবে কোমল ও সুন্দর।

তথ্য: বোল্ডস্কাই

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আখের রস!

আপডেট সময় : ০৬:৩৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭