ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

লন্ডনের লেস্টারে স্যুটকেসে ভারতীয় নারীর মৃতদেহ

লন্ডন : ‌লন্ডনের লেস্টারের ক্রোমার স্ট্রিট থেকে উদ্ধার হল ৪৬ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূত নারীর মৃত‌দেহ। একটি পরিত্যক্ত সুটকেসে কিরণ দাউদিয়া নামে ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। অভিযোগের তির স্বামী অশ্বিন দাউদিয়ার দিকে। তাঁকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। লেস্টারশায়ার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌একটি স্যুটকেসে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই ওই মহিলার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।’‌ ঠিক কী কারণে ওই মহিলাকে খুন করা হয়েছে, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। কিরণ এবং অশ্বিনের দুই ছেলেও রয়েছে।

এক বিবৃতিতে পরিবারের তরফ থেকে বলা হয়েছে, ‘কিরণকে সবাই খুব মিস করবে। তাঁকে সবাই খুব ভালবাসত।‌’ ঘটনার দিন কাজের পরেই নিখোঁজ হন কিরণ। জসপ্রীত কৌর নামে এক মহিলাকে কিরণের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন তাঁর বোন। জসপ্রীত বলেন, ‘ওই মহিলা বলেন আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল দুপুর দুইটায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল। কাজ শেষের পর তাঁকে আর দেখা যায়নি।‌ আমার কিরণের জন্য খুব চিন্তা হচ্ছে।’‌ ময়নাতদন্তের পরেই খুনের কারণ সামনে আসবে বলে মনে করছে পুলিশ।‌

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

লন্ডনের লেস্টারে স্যুটকেসে ভারতীয় নারীর মৃতদেহ

আপডেট সময় : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭