ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অপরাধে ভারতে মার্কিন নাগরিক গ্রেফতার

ভারতের হায়দরাবাদে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়। তবে তার নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ওই মার্কিন নাগরিকের ল্যাপটপ ও আইফোনে বিপুল পরিমাণ পর্নো ছবি ও ভিডিও পাওয়া গেছে এবং এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে।

বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে ওই খবরে বলা হয়, মার্কিন ওই নাগরিক মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেফতার হওয়া ব্যক্তি নিউ জার্সির বাসিন্দা এ তথ্য নিশ্চিত করলেও ভারতের মার্কিন দূতাবাস তার ব্যাপারে গণমাধ্যমে কোনও তথ্য দিতে রাজি হয়নি।

গ্রেফতার হওয়া ৪২ বছর বয়সী ওই মার্কিন নাগরিক ২০১২ সাল থেকে হায়দরাবাদের একটি বহুজাতিক আইনি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গত সোমবার ইন্টারপোলের পাঠানো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শহরটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানিমূলক কিছু ছবি ও ভিডিওর লিংকসহ একটি আইপি অ্যাড্রেস ইন্টারপোল থেকে পাঠানো হলে তারা বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সাইবার অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

তেলাঙ্গানা রাজ্যের রাজধানী হয়দরাবাদে সাইবার অপরাধ দমনের বিশেষ দায়িত্বে নিয়োজিত এসপি উককালাম রামা মোহন জানান, অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে জানিয়েছে, অনলাইনে এ ধরনের ছবি প্রকাশের ঘটনায় তিনি অনুতপ্ত।

পুলিশের ওই কর্মকর্তা জানান, গ্রেফতার মার্কিন নাগরিকের ল্যাপটপ ও আই ফোনে হাজার হাজার অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে। অনেক বছর ধরেই সে এসব ছবি ও ভিডিও সংরক্ষণ করছিল।

ওই রাজ্যের সিআইডি পুলিশের ইন্সপেক্টর জেনারেল সৌম্য মিশ্র জানিয়েছেন, পুলিশ ওই ব্যক্তির সংগ্রহে থাকা বিপুল পরিমাণ অশ্লীল ছবি ও ভিডিও জব্দ করেছে এবং কোনও শিশু তার মাধ্যমে পাচার হয়ে গেছে কিনা সে ব্যাপারে ইন্টারপোলের সঙ্গে যৌথভাবে তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অপরাধে ভারতে মার্কিন নাগরিক গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭