ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টায় খালেদা জিয়া’

2115
আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে খালেদা জিয়া দেশ অস্থিতিশীল করার চেষ্টায় আছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বাংলাদেশে অস্বাভাবিক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠনগুলোর সাথে যোগাযোগের চেষ্টা করছেন খালেদা ও তার পুত্র।’

সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আলামত ও তথ্য-উপাত্ত যাচাই করে কর্তৃপক্ষ মামলার বিষয়টি দেখবে।’

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যকে ‘ভুতের মুখে রাম নাম’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে সাবেক এই প্রধানমন্ত্রী এখন খলনায়িকার ভূমিকা পালন করছেন। সামরিক শাসকের স্ত্রী ও হাওয়া ভবনের তারেক রহমানের মায়ের মুখে এসব কথা ভুতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই না। খালেদা জিয়া এখন রাজনীতির খলনায়িকার ভূমিকা পালন করছেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টায় খালেদা জিয়া’

আপডেট সময় : ১০:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫