ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বাংলাদেশকে সস্তায় বিদ্যুৎ দেয়ার প্রস্তাব ভুটানের

2102
বাংলাদেশের কাছে সস্তায় জলবিদ্যুৎ রফতানি করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশি ভুটান। দেশটির ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সামর্থ রয়েছে। ভুটানের সফররত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লিওনপো নুরবু ওয়াংচুক আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। ভুটানের মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে আমরা সস্তায় বিদ্যুৎ দিতে চাই।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, সফররত মন্ত্রী বলেছেন, ভুটান বর্তমানে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। বিশ্বে এখন তাদের বিদ্যুতের সবচেয়ে কম মূল্য। বৈঠকে প্রধানমন্ত্রী ভুটান থেকে বিদ্যুৎ আমদানি এবং ওই দেশের পরবর্তী বিদ্যুৎ প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ভুটান খুবই সম্ভাবনাময় দেশ।

শেখ হাসিনা আশাবাদ প্রকাশ করে বলেন যে, ভুটানের সম্ভাব্য উৎপাদিত বিদ্যুৎ এ দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশে আসবে। তিনি ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক পর্যায়ে পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ/জলবিদ্যুৎ এবং যোগাযোগ সংশ্লিষ্ট খাতেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। সম্প্রতি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত মোটরযান চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ৪ দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করবে।

সফররত ভুটানের মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশে বিভিন্ন বুদ্ধিস্ট ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করে সত্যিই অভিভূত হয়েছেন। এসব ঐতিহাসিক স্থান সংরক্ষণে সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করেন ওয়াংচুক। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও বিদ্যুৎ সচিব মনওয়ারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাংলাদেশকে সস্তায় বিদ্যুৎ দেয়ার প্রস্তাব ভুটানের

আপডেট সময় : ১০:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫