ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

রাজধানীতে পাতালরেলের প্রকল্প তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

2073
ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতালরেলের প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা কমিশনকে পাতাল রেল নির্মাণ প্রকল্প তৈরির এ নির্দেশ দেন।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা বলেন। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের সভায় মোট ৬৩৮৭ কোটি টাকায় আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মোট ব্যয়ের সরকারি অর্থায়ন ৪১৯৭ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে ২১৬৫ কোটি টাকার যোগান দেয়া হবে ।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘পাতালরেল নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খুব শিগগির সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে একটি সমীক্ষা চালানো হবে এবং এর ভিত্তিতে তৈরি হবে প্রকল্পটি ।’

মন্ত্রী বলেন, ‘চলমান মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল প্রকল্পও চলবে। এছাড়া, রাজধানীর চলমান যোগাযোগ ব্যবস্থাও চালু থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

রাজধানীতে পাতালরেলের প্রকল্প তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫