ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

টেস্টের হাল ছাড়েননি তাসকিন

2070

ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ইনজুরির কবলে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাবনাময় ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। এজন্য অনেকেই মনে করেন হয়ত টেস্ট ক্যারিয়ারটা অপূর্ণই থাকছে এই তরুণের। তবে নিজে এমনটি ভাবছেন না।

বৃহস্পতিবার মিরপুরে জাতীয় দলের ক্যাম্প শেষে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেট না খেলতে পারলে একজন ক্রিকেটার হিসেবে পরিপূর্ণতা আসবে না। তো আমার স্বপ্ন টেস্ট খেলা। শুধু টেস্ট খেলা নয়! সব ফর্মেটের ক্রিকেটেই খেলা। চেষ্টা করছি এবং আরো বেশি পরিশ্রম করে যাচ্ছি। আশা করি সামনে টেস্ট খেলার সুযোগ আসলে সেখানে খেলতে পরবো, সেই আশা রাখি।’

গত জুনে ভারতের বিপক্ষে সিরিজে থাকলেও পুরোটা খেলতে পারেননি। ইনজুরির কারণে সিরিজের তৃতীয় খেলায় মাঠের বাহিরে থাকতে হয় তাকে। একই কারণে সুযোগ হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজেও। সেই সমস্যা কাটিয়ে ‘এ’ দলের সাথে ভারত সফরে গিয়ে ফের ইনজুরির কবলে পড়েন পেসার তাসকিন আহমেদ। চোট কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিনি। টানা এই চোটের ধাক্কা সামলে এই সিরিজে কি সেরাটা ঢেলে দেয়া সম্ভব? তাসকিনের বিশ্বাস, তিনি পারবেন। তাসকিন বলেন, ‘ইনুজরিতে কারোরই হাত নেই। আমিও চাইবো ইনজুরি যাতে আর না আসে। এরপরও যদি ইনজুরি আসে, এটা থেকে কামব্যাক করার মানসিকতাও আমার আছে। আমি চেষ্টা করবো সামনে যাতে এই সমস্যা আর না হয়। পুরোপুরি ফিট হয়েই যাতে মাঠে পারফরম করতে পারি। সামনে বড় বড় অনেক টুর্নামেন্ট আছে। আমি কখনই চাইবো না যাতে ইজনুরির কারণে দলের বাহিরে থাকতে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

টেস্টের হাল ছাড়েননি তাসকিন

আপডেট সময় : ১১:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫