ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

ব্রাজিলের বিপক্ষেও নেই মেসি

2064
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে আগামী মাসে ব্রাজিলকে স্বাগত জানাবে তারা। ওই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক জেরার্ডো মার্টিনো। কিন্তু ইনজুরির কারণে ওই দলে রাখা হয়নি মেসি ও আগুয়েরোকে। তবে দলে ফিরেছেন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। এ বছরের শুরুতে কোপা আমেরিকায় বাজে নৈপুণ্যের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। কিন্তু সম্প্রতি ক্লাবের হয়ে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন তিনি। চলতি মওসুমে ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে ৮ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। অন্যদিকে স্প্যানিশ লা-লিগায় বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে ২৬শে সেপ্টেম্বর ইনজুরিতে পড়েন মেসি। এতে ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে দেশের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তাকে এখনও কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে। এত ১২ই নভেম্বর ব্রাজিলের বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না তাদের এই দুই তারকাকে। এতে আর্জেন্টিনার আক্রমণভাগে নেতৃত্ব দেবেন কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন ও এজেকুয়েল লাভেজ্জি। একই দল নিয়ে তারা স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে খেলবে ১৭ই নভেম্বর। বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা মোটেও সুখকর হয়নি আর্জেন্টিনার। ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারের পর প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। অন্যদিকে ব্রাজিল চিলির কাছে প্রথম ম্যাচ ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

ব্রাজিলের বিপক্ষেও নেই মেসি

আপডেট সময় : ১০:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫