ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘দুই বিদেশি হত্যাকাণ্ডে রাজনীতিবিদরা জড়িত’

2045
দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় রাজনীতিবিদরা জড়িত রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ইতালির নাগরিক তাবেলা হত্যাকাণ্ডে শুধু ‘বড় ভাই’ আসল নয়, তার পেছনে যারা রয়েছেন তারা রাজনীতিবিদ। তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। ইতোমধ্যে অনেকে বিদেশে পালিয়ে গেছেন। তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। আর যারা দেশে রয়েছেন তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণে রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। যারা বিদেশে রয়েছেন তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, দুটি হত্যাকাণ্ড পৃথক লোকজন করলেও মোটিভ একই। জাপানি নাগরিক হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ ক্ষেত্রেও রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো জনগণকে জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘দুই বিদেশি হত্যাকাণ্ডে রাজনীতিবিদরা জড়িত’

আপডেট সময় : ১০:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫