ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শেখ হাসিনা সরকার দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি:

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার শেরপুরের নকলা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার দক্ষতা ও সাহসিকতায় বাংলাদেশ আজ সফল উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। সেইসাথে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের মর্যাদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দেশের ওই সফলতায় একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে তিনি ওই ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান।

মতিয়া চৌধুরী বলেন, দুর্নীতির অভিযোগের নামে পদ্মা সেতু নির্মাণে একদিন মুখ ফিরিয়ে নিয়েছিলো, সেই বিশ্বব্যাংকই বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এখন সরকারের সফলতায় নতজানু হয়ে পদ্মাসেতু নির্মাণে সহায়তার প্রস্তাব দিচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা জাতিকে খাটো করে সেই প্রস্তাবে এখন কোনোক্রমেই সাড়া দিতে পারেন না। নিজস্ব সম্পদ ও দক্ষ জনবলকে কাজে লাগিয়েই পদ্মা সেতুর কাজ শেষ করা হবে।

এদিন কৃষিমন্ত্রী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শীতের কম্বল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০টি সৌর বিদ্যুৎচালিত বাতি বিতরণ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, কৃষি বিভাগের উপ-পরিচালক ড. আব্দুস সালাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।1445437628_1443003654

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শেখ হাসিনা সরকার দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ১১:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫