ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পুনরায় পরমাণু অস্ত্র কর্মসূচি শুরুর হুমকি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:: আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক। তারই জের ধরে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পুনরায় পরমাণু অস্ত্র কর্মসূচি শুরুর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে।

শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকান স্টাডিজ বিভাগ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র মনে করে বারবার নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ নিরস্ত্রীকরণের লক্ষ্যে নিয়ে যাবে- এ ধরণের বোকামির ধারণায় আমরা কেবল হাসতেই পারি।’

এতে বলা হয়েছে, সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞা একসঙ্গে চলতে পারে না। মন্ত্রণালয় বলেছে, এ ইস্যুতে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করতে ব্যর্থ হলে ‘পিয়ংজিন’ নীতি গ্রহণ করা হবে যার অর্থ হলো একইসঙ্গে অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চলবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র যদি তার অবস্থানের কোনো পরিবর্তন না করে তার দাম্ভিক আচরণ অব্যাহত রাখে, আমাদের অব্যাহত দাবি বুঝতে ব্যর্থ হয় তাহলে ডিপিআরকে (ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) গত এপ্রিলে গৃহীত অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টা তার রাষ্ট্রীয় নীতিতে আবার গ্রহণ করবে, যার ফলে আবারও পিয়ংজিন দেখা দেবে।’

উল্লেখ্য, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া দৃশ্যমান পদক্ষেপ না নিলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর হুমকির একদিন পর পিয়ংইয়ং এ পাল্টা হুমকি দিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পুনরায় পরমাণু অস্ত্র কর্মসূচি শুরুর হুমকি উত্তর কোরিয়ার

আপডেট সময় : ০২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮