ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সৌরশক্তিতে চলছে জর্ডানের মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:: জর্ডানে সরকারি উদ্যোগে মসজিদে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শুরু হয়৷ এখন দেশটির প্রায় সব মসজিদের জ্বালানি চাহিদার শতভাগ নবায়নযোগ্য জ্বালানি দিয়ে পূরণ হচ্ছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা এমনটাই জানাচ্ছেন৷

দেশটির এক গ্রিন কনসালটেন্সিতে কাজ করা কর্মকর্তা ইয়াজান ইসমাইল থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানান, ২০১৪ সালে ধর্ম মন্ত্রণালয় আম্মানের মসজিদগুলোকে সবুজ করার প্রকল্প শুরু করে৷ প্রকল্প বাস্তবায়ন এতটাই সফল হয়েছে যে, অনেক মসজিদ এখন তাদের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রিও করছে৷

আম্মানের তা’লা আল-আলি মসজিদের ইমাম বলেন, সৌরশক্তি ব্যবহারের প্রধান কারণ, ধর্মীয় দায়িত্ব পালন করা৷ কারণ ইসলাম ধর্মে প্রাকৃতিক সম্পদ রক্ষার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি৷তবে সৌরশক্তি ও এলইডি বাল্ব ব্যবহারের কারণে মসজিদ কর্তৃপক্ষ আর্থিকভাবে লাভবান হচ্ছে বলেও স্বীকার করেন তিনি৷

উল্লেখ্য, আম্মান হচ্ছে বিশ্বের ৭০টি শহরের একটি, যারা ২০৫০ সালের মধ্যে ‘কার্বন নিরপেক্ষ’ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে৷ এর মানে হচ্ছে, এই শহরগুলো যে পরিমাণ জলবায়ু পরিবর্তনকারী গ্যাস নির্গমন করবে, তার চেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড শোষণকারী গাছ লাগাবে কিংবা অন্য কোনও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়ন করবে৷

দেশটির পরিবেশমন্ত্রী নায়েফ হামাইদি আল-ফায়েজ থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, ‘আমরা ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার করেছি৷’

২০২২ সালের মধ্যে দেশের মোট জ্বালানি চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি দিয়ে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে জর্ডান৷ তবে নির্দিষ্ট সময়ের আগেই লক্ষ্যপূরণ সম্ভব হবে বলে মনে করছেন আল-ফায়েজ৷ সে লক্ষ্যে শুধু মসজিদ নয়, ঘরবাড়ি, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদেও সোলার প্যানেল বসানো হচ্ছে বলে জানান তিনি৷

সূত্র: ডয়চে ভেলে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সৌরশক্তিতে চলছে জর্ডানের মসজিদ

আপডেট সময় : ০২:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮