ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

কনস্যুলেটে ঢুকতেই খাশোগিকে শ্বাসরোধে হত্যা, পরে টুকরো টুকরো

আন্তর্জাতিক ডেস্ক:: অবশেষে সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে তুরস্ক। তুরস্কের প্রধান কৌঁসুলি’র দপ্তর থেকে বুধবার এ সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরদেহ কেটে টুকরো টুকরো করে সরিয়ে ফেলা হয়।

সৌদি আরবের প্রধান কৌঁসুলি শেখ সৌদ আল-মোজেব ইস্তাম্বুল ছাড়ার কয়েক ঘণ্টা পর এসব কথা প্রকাশ করল তুর্কি প্রধান কৌঁসুলি ইরফান ফিদানের দপ্তর।খাশোগি হত্যার বিষয়ে কথা বলতেই তুরস্ক গিয়েছিলেন সৌদি প্রধান কৌঁসুলি।

তুর্কি বিবৃতিতে আরও বলা হয়, সৌদি প্রধান কৌঁসুলির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা আসল সত্য প্রকাশ করার জন্য খোলা মন নিয়ে বৈঠকে বসি। কিন্তু বৈঠকে কোনো সুনির্দিষ্ট ফল পাওয়া যায়নি। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খ্যাতনামা সাংবাদিক খাশোগিকে হত্যা করে সৌদি ঘাতক টিম।

গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাশোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে চলে যান।মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লিখেছিলেন খাশোগি।

অভিযোগ রয়েছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে।বিশ্বের বিভিন্ন মহল থেকে মরদেহ হস্তান্তরের দাবি উঠেছে।তার স্বজন ও বন্ধুরা বলেছেন,আমরা খাশোগির লাশ চাই।তাকে দাফন করব।

সূত্র : পার্সটুডে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

কনস্যুলেটে ঢুকতেই খাশোগিকে শ্বাসরোধে হত্যা, পরে টুকরো টুকরো

আপডেট সময় : ০৪:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮