ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

আগুন সন্ত্রাসে বহু মানুষের জীবন তছনছ করেছে বিএনপি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:: দশম জাতীয় নির্বাচন সময়কালে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে টানা ৯২ দিন অবরোধ করেছে বিএনপি। তাঁদের আগুন সন্ত্রাসে বহু মানুষের জীবন তছনছ হয়েছে।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৬ টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নাম করে বিএনপি-জামায়াতের জীবন্ত মানুষকে পুড়িয়া মারা দেখেছে দেশবাসী। ৯২ দিন অবরোধ করেছে। প্রায় ৫০০ মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। তিন সহস্রাধিক মানুষ পঙ্গু হয়েছে। বহু পরিবার তছনছ হয়ে গেছে এই নৃশংসতায়।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশ। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

আগুন সন্ত্রাসে বহু মানুষের জীবন তছনছ করেছে বিএনপি: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮