ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সারা বিশ্বে সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে সৌদি: র‍্যান্ড পল

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রভাবশালী সিনেটর র‍্যান্ড পল বলেছেন, সারা বিশ্বে সন্ত্রাসবাদে অর্থ যোগান দিচ্ছে সৌদি আরব। তিনি সৌদি আরবকে সন্ত্রাসবাদের মদদদাতা আখ্যা দিয়ে বলেন, দেশটির বাজে আচরণের জন্য কোনোভাবেই উৎসাহ দেয়া উচিত নয়।

মন্টানা অঙ্গরাজ্যে শনিবার এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন বর্বর যুদ্ধের নিন্দা করেন। ওই সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র উপস্থিত ছিলেন।

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য র‍্যান্ড পল বলেন, ‘আমাদেরকে এভাবেই চিন্তা করতে হবে যে, সৌদি আরবের বিষয়ে সবকিছু অন্ধভাবে চলছে, তারা ইয়েমেনে এমন এক যুদ্ধে জড়িত যার ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।’

ইয়েমেনে যুদ্ধ পরিচালনার জন্য রিয়াদের কাছে অস্ত্র বিক্রি করার মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

র‍্যান্ড পল আরো বলেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিলে তারা বুঝতে পারবে। যদি যন্ত্রাংশ দেয়া না হয় তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে তাদের বিমান বাহিনী অকেজো হয়ে পড়বে।

র‍্যান্ড পল বলেন, নাইন ইলেভেনের হামলায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক। তিনি প্রশ্ন করে বলেন, ‘সারা বিশ্বে কেন এত সন্ত্রাসবাদ? এর কারণ হচ্ছে- সৌদি আরব অর্থ দিচ্ছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সারা বিশ্বে সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে সৌদি: র‍্যান্ড পল

আপডেট সময় : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮