ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সিলেটে কামরুল, কাল আদালতে তোলা হবে

সিলেট প্রতিনিধি:
শিশু রাজনকে পিটিয়ে হত্যার মূল হোতা কামরুল ইসলামকে নিয়ে সিলেট পৌঁছেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান।

তিনি জানান, এখন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময়ে আদালতে হাজির করা হবে কামরুলকে।

এর আগে আজ বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলসহ তিন পুলিশ কর্মকর্তা ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি রাশেদুল ইসলাম খান জানিয়েছেন জানান, বেলা তিনটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

কামরুল ইসলামকে আনতে সোমবার রিয়াদে যান পুলিশ সদর দফতরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন। সেখানে কামরুল সৌদি আরবের পুলিশের হেফাজতে ছিলেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর কামরুল সৌদি আরব চলে যান। রাজনকে নির্যাতনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সৌদি আরবের বাঙালি প্রবাসীরা কামরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

1444929829_1444906388-1-1

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটে কামরুল, কাল আদালতে তোলা হবে

আপডেট সময় : ১২:২৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫