ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মার্কিন সমর্থন ছাড়া খাশোগিকে হত্যা অসম্ভব: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন সমর্থন ছাড়া সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, আমি মনে করি- যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এমন জঘন্য অপরাধ করতে কোনো দেশই দুঃসাহস দেখাবে না।

তিনি বলেন, আজকের দুনিয়ায় নতুন এ শতাব্দীতে এসে এ রকম একটি সুসংগঠিত হত্যাকাণ্ড আমরা দেখব আর একটি দেশ এ রকম একটি জঘন্য খুনের পরিকল্পনা করবে, সেটি কেউ-ই কল্পনা করতে পারবে না।ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ছত্রছায়া ছাড়া একটি দেশ এমন অপরাধ করার সাহস করবে বলে আমি মনে করি না।

নিজের বিয়ের কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তানম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশোগি।সৌদি গুপ্তচররা ওই কনস্যুলেটের ভেতরেই এ সৌদি সাংবাদিককে হত্যা করে বলে তুরস্কের তদন্তে বেরিয়ে এসেছে।রুহানি তার বক্তব্যে তুরস্ক সরকারকে এ বর্বর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান।

এ ছাড়া ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর সৌদি জোটের হামলার পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে তিনি অভিযোগ করেন। সৌদি আরবের শাসনব্যবস্থারও কড়া সমালোচনা করেন রুহানি।ইরান ও সৌদি আরব একে অপরের আঞ্চলিক প্রতিপক্ষ। সিরিয়া, ইয়েমেনের যুদ্ধে দুই দেশ বিপরীত দুপক্ষকে সমর্থন দিয়েছে। তা ছাড়া ইরাক ও লেবাননেও দেশ দুটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মার্কিন সমর্থন ছাড়া খাশোগিকে হত্যা অসম্ভব: রুহানি

আপডেট সময় : ০৪:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮