ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আইসিটি মামলায় বিএনপি নেতা আমীর খসরু রিমান্ডে

নিউজ ডেস্ক:: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফিউদ্দিনের আদালত এই আদেশ দেন।এর আগে, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের সময় আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক ছাত্রদল নেতার কথোপকথনের একটি অডিও রেকর্ডের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলাটি দায়ের করা হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, কোতোয়ালি থানায় দায়ের হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দুই দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ৪ আগস্ট রাতে আমীর খসরুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। পরে আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর পর্যন্ত ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত।

পরে ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া নিম্ন আদালত থেকে মামলার নথিও পূর্ণাঙ্গ জামিন শুনানিতে উপস্থাপনের জন্য নির্দেশনা দেন আদালত। এরই ধারাবাহিকতায় ওইদিন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

প্রসঙ্গত,গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

টানা কয়েকদিন ধরে চলা ওই আন্দোলনের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক ছাত্রদল কর্মীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এতে আমীর খসরুর কণ্ঠে বলতে শোনা যায়, তিনি ওই কর্মীকে বলছেন ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে। ওইদিনই ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আইসিটি মামলায় বিএনপি নেতা আমীর খসরু রিমান্ডে

আপডেট সময় : ০৪:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮