ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ওবামা ও হিলারির নামে ডাকযোগে পাইপ বোমা!

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক বিস্ফোরকের প্যাকেট জব্দ করা হয়েছে। এফবিআই জানায়, নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় একটি সন্দেহজনক প্যাকেট পাঠানো হয় ২৩ অক্টোবর। তাদের জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স ঘটনার তদন্ত করছে। খবর বিবিসির

হোয়াইট হাউসে একটি বিস্ফোরকের প্যাকেট পাঠানোর কথা শোনা গেলেও সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, তারা দুটি প্যাকেট জব্দ করেছে। হোয়াইট হাউসে কোনো প্যাকেট পাঠানো হয়নি। গতকাল বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের লোকেরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াশিংটনের বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করেন। আর মঙ্গলবার হিলারির নিউইয়র্কের বাড়ির ঠিকানায় বিস্ফোরক পাঠানো হয়।

ডাকযোগে আসা চিঠির নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় এই প্যাকেটগুলো বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ওবামা বা হিলারি ক্লিনটন কেউই পার্সেলগুলো গ্রহণ করেননি বা তাদের কোনো বিপদ হবার ঝুঁকি তৈরি হয়নি। এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

নিউইয়র্কের টাইম ওয়ার্নার ভবনেও এরকম একটি বিস্ফোরক পাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় সিএনএনের বার্তা কক্ষ থেকে সবাইকে বের করে দেওয়া হয় বলে জানান মিডিয়ার প্রেসিডেন্ট জেফ জাকার।তিনি জানান, ডাককক্ষে একটি বিস্ফোরকের প্যাকেট পাওয়া যায়। সিএনএনের অন্যান্য অফিস কক্ষেও এই ধরনের বিস্ফোরক আছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে বলে প্রেসিডেন্ট জেফ জাকার জানান।

এর দুদিন আগেই নিউইয়র্কে সমাজসেবী এবং অর্থলগ্নিকারক জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানোর ঘটনা ঘটে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছেন, আমরা এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিক্রেট সার্ভিস এবং অন্যান্য তদন্ত সংস্থা ঘটনার তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ওবামা ও হিলারির নামে ডাকযোগে পাইপ বোমা!

আপডেট সময় : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮