ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

একই অপরাধে একাধিক মামলা সংবিধান লঙ্ঘনের শামিল: জয়নুল আবেদীন

নিউজ ডেস্ক:: একই অপরাধে একাধিক মামলা করা আইন ও সংবিধান লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।বুধবার দুপুরে সুপ্রিমকোর্টি আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবেদীন বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে মাসুদা ভাট্টি একটি মামলা করেছেন। কিন্তু একই ঘটনায় সারা দেশে যুবলীগ, মহিলা লীগ একের পর এক মামলা করছেন, যা সংবিধান ও আইনের লঙ্ঘন।

এ সময় তিনি আরও বলেন, মানহানির মামলাটি ৫০০ ধারায় জামিনযোগ্য অপরাধ। কিন্তু তাকে জামিন দেয়া হয়নি, যা অপরাধ।‘যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, তারা কোনো সাধারণ নারী নন, সবাই বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মী। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। ব্যারিস্টার মইনুলকে সমাজে হেয়প্রতিপন্ন করতেই এসব মামলা।’

সংবাদ সম্মেলনে অবিলম্বে ব্যারিস্টার মইনুলকে মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়।অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সরকারি দলের লোকেরা দেশের আইন মানে না, সংবিধান মানে না। তারা কিছুই মানে না।সুপ্রিমকোটি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ব্যারিস্টার মইনুল জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় সম্পৃক্ত না হলে উনার বিরুদ্ধে কিছুই করা হত না।

এদিকে একই সময় ব্যাবিস্টার মইনুলের মুক্তির দাবিতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মিছিল সমাবেশে করেছেন শতাধিক আইনজীবী।এতে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম তালুকদার রাজা, কাজী জয়নাল আবেদীন, কাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

একই অপরাধে একাধিক মামলা সংবিধান লঙ্ঘনের শামিল: জয়নুল আবেদীন

আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮