ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মোবাইলে ডিলেট হওয়া ছবি কিভাবে পাবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: আমরা প্রায়ই ভুল করে মোবাইল থেকে বিভিন্ন প্রয়োজনীয় ছবি ডিলেট করে ফেলি। আবার অনেক সময় ভুল করে মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলি।এতে করে স্মার্টফোন থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ প্রয়োজনীয় অনেক ছবি। তাই অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট ফাইল, ফটো বা ভিডিও কিভাবে ফিরে পাবেন জেনে নিন।

প্রথমেই আপনাকে জানতে হবে, ডিলেট হওয়ার আগে আপনার ফাইলগুলো কোন স্টোরেজে ছিলো। ফাইলগুলো যদি মেমোরি কার্ড থেকে ডিলেট হয়, তাহলে রিকভার করতে তেমন একটা অসুবিধা নেই।

মেমোরি কার্ড থেকে রিকভার করার নিয়মঃ গুগল প্লে-স্টোর থেকে পছন্দমত ফাইল রিকভারি সফটওয়্যার ডাউনলোড করে নিন। এর মধ্যে রেকুভা (Recuva) সফটওয়্যার বেশ ভাল।

প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি বা ব্যাক‌আপ করে রাখুন। যাতে রিকভারের সময় ভুল করে সব ফাইল ডিলেট হয়ে না যায়।

ব্যাকআপ সম্পন্ন হলে সফটওয়্যারটি ওপেন করে মেন্যু থেকে এসডি কার্ড সিলেক্ট করুন। ডিলেটকৃত ফাইলগুলোর একটি তালিকা আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।

ফোন মেমোরি থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার নিয়মঃ অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি অথবা ভিডিও ডিলেট হলে তা রিকভার করা বেশ ঝামেলার বিষয়। এক্ষেত্রে ডিস্ক ডিগার অ্যাপ আপনাকে সাহায্য করতে পারবে।

প্রথমেই গুগল প্লে-স্টোর থেকে ডিস্ক ডিগার অ্যাপ ইনস্টল করে নিন। অ্যাপসটি ব্যবহার করার আগে একটি বিষয় মাথায় রাখুন, এটা শুধুমাত্র রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই কাজ করবে।

অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম গুগল থেকে জেনে নিতে পারেন। যাদের ফোন ইতিমধ্যেই রুট করা আছে তারা ডিলেটকৃত ফোল্ডারগুলো সিলেক্ট করুন।

ফাইল টাইপ সিলেক্ট করুন। যেমন – JPG, PNG, 3gp বা Mp4। সিলেক্ট করা শেষে সেভ বাটনে ক্লিক করা ফাইলগুলো সাথে সাথেই রিকভার করে ফেলতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মোবাইলে ডিলেট হওয়া ছবি কিভাবে পাবেন?

আপডেট সময় : ০৪:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮