ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সৌদির সঙ্গে কোটি কোটি ডলারের অস্ত্র চুক্তি বাতিল কানাডার!

আন্তর্জাতিক ডেস্ক:: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সৌদি আরব তার দেশ থেকে ক্রয় করা অস্ত্রের অপব্যবহার করছে বলে প্রমাণিত হলে তিনি রিয়াদের কাছে এক হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করে দেবেন।

তুরস্কের ইস্তাম্বলস্থ সৌদি কনস্যুলেটের মধ্যে রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির পাশবিক হত্যাকাণ্ড নিয়ে যখন ব্যাপক হৈ চৈ হচ্ছে তখন ট্রুডো এ ঘোষণা দিলেন।

সোমবার কানাডার পার্লামেন্টে বলেন, কানাডা থেকে রফতানি করা অস্ত্র মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেই ব্যবহার করতে হবে।এর আগেও আমরা আমাদের অস্ত্রের অপব্যবহার আঁচ করতে পেরে অস্ত্র রফতানি বন্ধ করেছিলাম এবং ফের তা করতে দ্বিধা করব না।

২০১৪ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক হাজার ৩০০ কোটি ডলারের এক চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে সৌদি আরবকে অস্ত্র দিয়ে যাচ্ছে কানাডা।

দেশটির প্রধানমন্ত্রী ট্রুডো সোমবার পার্লামেন্টে জানান,খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।শনিবার ফ্রিল্যান্ড বলেছিলেন,খাশোগির হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরব যে ব্যাখ্যা দিয়েছে তা বিশ্বাসযোগ্য নয়।

তিনি আরো বলেছিলেন,সৌদি আরবের সঙ্গে কানাডার সম্পর্কের ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়েছে যার উত্তর জানা জরুরি হয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সৌদির সঙ্গে কোটি কোটি ডলারের অস্ত্র চুক্তি বাতিল কানাডার!

আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮