ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়: কাদের

নিউজ ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, আমাদের সংসদ চলবে আর মাত্র দুদিন।এই দুদিনে এটা নিয়ে আলোচনার সুযোগ নেই।মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন,এই আইনের যেন কোনো ধরনের অপপ্রয়োগ না হয় সে বিষয়ে আমরা শক্তভাবে নজর রাখব।আমরা মনে করি,এ আইন দিয়ে দুষ্টের দমন এবং শিষ্টের লালন হবে।এ আইনের মাধ্যমে কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।

নিজের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হয়েছিল উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন,শেরপুরে নাকি আমার সঙ্গে এক মহিলা ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করেছে।ঘটনাটি সঠিক ছিল না।বিষয়টি নিয়ে আমাদের দলীয় এক স্থানীয় নেতা মামলা করেছিল। এতে ওই মহিলাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল।পরে আমি বিষয়টি জানতে পেরে এ বিষয়ে পুলিশের আইজি এবং শেরপুরের পুলিশ সুপারকে ফোন করেছি।বলেছি, আমাকে না জানিয়ে সেই মহিলাকে গ্রেফতার করা হলো কেন? অসত্য ঘটনায় এমন করা হলো,অথচ আমাকে জানানো হলো না—এটা কেমন কথা? পরে আমি বলার পর মামলা প্রত্যাহার হয়েছে, গ্রেফতারকৃত মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে।ফলে আমরা চেষ্টা করবো যাতে ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগ না ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়: কাদের

আপডেট সময় : ০১:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮