ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

স্কাইপে খাশোগিকে হত্যার নির্দেশ দেন যুবরাজের ঘনিষ্ঠ সহযোগী

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি রাজকীয় আদালতের সাবেক গণমাধ্যম উপদেষ্টা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগী সাউদ আল কাহতানি স্কাইপের মাধ্যমে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তাকে বরখাস্ত করেছেন। ১৫ সদস্যের একটি সৌদি টিম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

খাশোগিকে হত্যাকাণ্ডের ঘটনা কাহতানি সব দেখেছেন কিনা, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।সৌদি রয়েল কোর্টের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ঘটনা এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। কিন্তু তার ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে তার জন্য বহু সময় লাগবে।

কাহতানি নিজেই একসময় বলেছিলেন, বসের অনুমোদন ছাড়া তিনি নিজেই কিছু করেন না।গত গ্রীষ্মে তিনি বলেন, কারও নির্দেশনা ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিই না। আমি একজন কর্মচারী। বাদশাহ ও তার বিশ্বস্ত যুবরাজের নির্দেশ পালনকারী মাত্র।

দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তাকে বরখাস্তের পর রাজকীয় ডিক্রির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তিনি নিয়মিত ক্ষুদে ব্লগ টুইটারে পোস্ট করে যাচ্ছেন। তিনি গ্রেফতার হয়েছেন বলে রাজকীয় আদালতের এক সূত্র জানায়, কাহতানিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি বিশ্বাস করেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

স্কাইপে খাশোগিকে হত্যার নির্দেশ দেন যুবরাজের ঘনিষ্ঠ সহযোগী

আপডেট সময় : ১১:২২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮