ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

গুরুতর অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি এরশাদ

নিউজ ডেস্ক:: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।এরশাদের পরিবার সূত্র জানিয়েছে, রবিবার দুপুরে অসুস্থ অবস্থায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তাকে রক্ত দেওয়া হচ্ছে।

এদিকে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দলের চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়ায় শঙ্কায় পড়েছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতারা।গতকাল রাত দেড়টার সময় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার অসুস্থ এরশাদের কাছ থেকে বাসায় ফেরেন।এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন,‘ওনার চিকিৎসা চলছে।তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’

এরশাদ আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন।তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে।ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশে অসুস্থতার কারণে চেয়ারে বসেই বক্তব্য রাখেন এরশাদ।ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবেন তিনি।

এমনকি মৃত্যুর আগে নিজের শেষ ইচ্ছার কথাও জানান এরশাদ। বলেন,‘জীবনের শেষ সময়ে এসে পড়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন।এখন আমার শুধু একটাই ইচ্ছা,মৃত্যুর আগে আমি জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চাই।আমি দেখে যেতে চাই,জাতীয় পার্টি জনগণের দল হয়েছে,তারা জনগণের পাশে দাঁড়িয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গুরুতর অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি এরশাদ

আপডেট সময় : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮