ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক:: সাতক্ষীরার আশাশুনিতে শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে তাকে বিষ খাইয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।মায়ের নাম শান্তি রানি মণ্ডল (৩৬) ও মেয়ের নাম তমালিকা মণ্ডল (৯)। শান্তি ওই গ্রামের দিনমজুর উত্তম মণ্ডলের স্ত্রী।

এলাকাবাসী জানান, শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অনেক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রতিবন্ধী মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে তাকে বিষ খাইয়ে হত্যার পর মাও বিষ খেয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যন আব্দুল আলিম বলেন, আমিও ঘটনা শুনেছি। তবে প্রকৃত রহস্য কি তা এখনও জানা যায়নি।আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে মা শান্তি মণ্ডল মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর তিনিও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮