ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

গ্রামীণফোনের বিরুদ্ধে সংসদে ক্ষোভ ঝাড়লেন বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:: মোবাইল অপারেটর গ্রামীণফোনের কল ড্রপ নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার (২১ অক্টোর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরের শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাণিজ্যমন্ত্রী এ ক্ষোভ প্রকাশ করেন।

ক্ষমতাসীন দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ বলেন, ইদানিং লক্ষ্য করলে দেখা যাবে,আমরা যারা গ্রামীণফোন ব্যবহার করি, প্রত্যেকটি কলে কলড্রপ হয়। একেকটি কলে ৩, ৪, ৫ বার ড্রপ হয়। এজন্য বার বার কল করতে হয়। এটা হতে পারে না, এর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই কলড্রপের ঘটনা যাতে না ঘটে, বাণিজ্যমন্ত্রী সেজন্য টেলিযোগাযোগ মন্ত্রীকে গ্রামীণ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, রবিসহ অন্যান্য আরও ফোন আছে। কিন্তু গ্রামীণফোনের অন্যায়ভাবে ব্যবসা করে লাভ করা, এটা সঠিক নয়, বাস্তব সম্মত নয়।

মন্ত্রী বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গ্রামীণ মোবাইল ফোনের অনুমতি দিয়েছিলেন। ড. ইউনূসকে গ্রামীণ টেলিফোন দেওয়া হয়েছিল। এর লাভের একটি অংশ গ্রামীণ ব্যাংকের সঙ্গে জড়িত সাধারণ মানুষের পাওয়ার কথা ছিল। কিন্তু তারা পাচ্ছে কিনা জানি না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

গ্রামীণফোনের বিরুদ্ধে সংসদে ক্ষোভ ঝাড়লেন বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:২৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮