ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

২ রানে ৩ উইকেট নেই, ওপাশে ইমরুল একা

স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ১৫ ওভারেই ৩ ব্যাটসম্যান হারিয়ে ফেলা বাংলাদেশ পাল্টা জবাব দিচ্ছিল ইমরুল-মিঠুনের ব্যাটে। এরপরই বিপর্যয়। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছেন ইমরুল, অপরাজিত আছেন ৭৪ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার দলে চোটের প্রকোপ রয়েছে। অধিনায়ক নিজে এবং মুশফিক-মাহমুদউল্লাহরও চোট আছে। কেউ পুরোপুরি ফিট নন। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটছে ফজলে মাহমুদ রাব্বির। পেসার রুবেল হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৫ ওভারের মধ্যে নেই ৩ ব্যাটসম্যান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস আজ করেছেন মাত্র ৪ রান। অভিষেকেই শূন্য রানে আউট হয়েছেন ফজলে মাহমুদ। চাতারার জোড়া আঘাতে বাংলাদেশ তখন ১৭ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে। এর পর তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও মুশফিক। শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিল এই জুটি। তখনই ছেড়ে দিলে ওয়াইড হয় লেগ দিয়ে বেরিয়ে যাওয়া বলে চড়াও হতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক।

৬৬ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশ চতুর্থ উইকেটে আরও একটি ভালো জুটি গড়ে তোলে। ১২.২ ওভারে ৭১ রান তোলার পর মিঠুন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। বিপর্যয়ের শুরু তখনই। ২ রানের মধ্যে মিঠুনের পথ ধরেন মাহমুদউল্লাহ আর মেহেদী মিরাজও। বেনেফিট অব ডাউটে সাইফউদ্দিন বেঁচে না গেলে বাংলাদেশের বিপর্যয়টা আরও বড় হতে পারত। ৩৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৪৭। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছেন ইমরুল, অপরাজিত আছেন ৭৭ রানে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

২ রানে ৩ উইকেট নেই, ওপাশে ইমরুল একা

আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮