ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘অনুমতি নিয়ে নাটক’ ঐক্যফ্রন্টের পুরানো অভ্যাস: কাদের

নিউজ ডেস্ক:: সিলেটে জনসভার ইশরা পেয়েও জাতীয় ঐক্যফ্রন্ট নাটক করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এর আগেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়ে একই কাজ করেছিল তারা। এটা তাদের পুরানো অভ্যাস।রবিবার রাজধানীর শুক্রাবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ডেফোডিলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা জাতীয় ঐক্যফ্রন্ট প্রথম কর্মসূচি হিসেবে সিলেট সফরের ঘোষণা দিয়েছে। তবে ২৩ অক্টোবর সিলেটে সমাবেশের অনুমতি চেয়ে না পাওয়ার কথা জানিয়ে কর্মসূচি একদিন পিছিয়েছে তারা। তবে ২৪ অক্টোবরের সমাবেশের অনুমতিও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফ্রন্ট নেতারা। তবে অনুমতি না পেলেও সেখানে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলকে সমাবেশের অনুমতি দেয়ার নির্দেশ দিলেও পুলিশ কেন সিলেটে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিচ্ছে না- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘অনুমতি নিয়ে নাটক করা তাদের পুরানো অভ্যাস। এর আগে তারা সোহরাওয়ার্দী উদ্যানে ঠিকই অনুমতি পেয়েছিল। কিন্তু এটা নিয়ে নাটক করতে দ্বিধা করেনি। অনুমতির ইশারা পুলিশ তাদের অলরেডি দিয়ে দিয়েছে।’

সিলেটে সমাবেশের অনুমতির ইশারা দেয়া হলেও সরাসরি কিছু জানানো হয়নি কেন- এমন প্রশ্নে কাদের বলেন, ‘এখানে বড় বড় নেতারা যাবেন, তাদের নিরাপত্তার বিষয় রয়েছে। পুলিশ একটু খতিয়ে দেখছেন। কিন্তু অনুমতির বিষয়ে তারা কিন্তু ইঙ্গিতও পেয়েছেন। অফিসিয়াল চিঠি দেয়ার আগ পর্যন্ত অহেতুক তারা নাটক করবে। এটা তাদের পুরানো অভ্যাস।’

‘আমার তো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন সভা-সমাবেশ তারা যেখানেই করতে চায় তাদের কোন বাধা নিষেধ থাকবে না, থাকার কথাও না।’

নির্বাচন ক‌মিশনে বিভক্তির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান কাদের। বলেন, ‘ক‌মিশনের ভেতরে মতামতের বিষয়‌টি গোপনীয়। তারপরও তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। এটাই তো গণতন্ত্রের বিউটি। নির্বাচন ক‌মিশন বিভক্ত বিষয়‌টি একেবারেই হাস্যকর।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘অনুমতি নিয়ে নাটক’ ঐক্যফ্রন্টের পুরানো অভ্যাস: কাদের

আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮