ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

খাশোগিকে টুকরো টুকরো করে তুরস্কের জঙ্গলে ফেলা হয় : সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি সাংবাদিক জামাল খাশোগি ইস্যুতে টানা দুই সপ্তাহ ধরে বিশ্ব গণমাধ্যমে তোলপার চলে।পরে তার হত্যার রহস্য একে একে বেরিয়ে আসছে।সর্বশেষ তথ্যানুযায়ী, খাসোগিকে পৈশাচিকভাবে নির্যাতন চালিয়ে হত্যার পর কেটে টুকরো টুকরো করা হয়। তারপর সেই খণ্ডিত টুকরা ইস্তাম্বুলের জঙ্গলে ফেলে দেয়া হয়।

নাম প্রকাশ না করা সৌদি কর্মকর্তাদের সূত্র দিয়ে খবরটি জানিয়েছে রয়টার্স ও আল-জাজিরা।রয়টার্স জানায়, সৌদি কর্মকর্তারা বলেছেন প্রথমে খাশোগিকে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তিনি রাজি না হয়ে বাধা দেন। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। এতে খাশোগি নিহত হন।

গত ২ অক্টোবর খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ব্যক্তিগত নথিপত্র আনার প্রয়োজনে প্রবেশ করেন। সেখান থেকে তিনি আর বেরিয়ে আসেননি। খাশোগি ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। তার কলামে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হতো। যুবরাজ মোহাম্মদ সালমান গত বছরের জুনে ক্ষমতা নেওয়ার পর খাশোগি গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে যান।

খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ১৮ জনকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খাশোগিকে টুকরো টুকরো করে তুরস্কের জঙ্গলে ফেলা হয় : সৌদি

আপডেট সময় : ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮