ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক:: টক শো’তে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার দুপুরের দিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন জামালপুরের একটি আদালত।

এর আগে, জামালপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা। সেটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির।

মামলার বাদী ফারজানা ইয়াসমিন লিটা জানান, মাসুদা ভাট্টি একজন নারী। তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুরো নারী জাতিকেই হেয় করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। এর প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, একাত্তর টেলিভিশনের টকশো-তে অংশ নিয়ে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০২:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮