ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

দুর্গাকে তুষ্ট করতে ৯ বছরের শিশুকে বলি দিল আত্মীয়রা!

আন্তর্জাতিক ডেস্ক:: একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের হাত ধরে বিদ্যুৎগতিতে এগিয়ে চলেছে বিশ্ব।কিন্তু এই দুনিয়ারই কিছু অঞ্চলে আজও প্রকৃত শিক্ষার আলো পৌঁছায়নি। এই একুশ শতকে এসেও মানুষ নামের কিছু প্রাণী তাদের অসভ্যতাকে বিসর্জন দিতে পারেনি। এমনটাই দেখা গেল ভারতে। সেখানে দেবী দুর্গাকেই সন্তুষ্ট করতে অন্ধবিশ্বাসের বলি এক শিশু।

দুর্গাপুজা মানেই আনন্দ, উৎসবমুখর পরিবেশ, সকলের মঙ্গল কামনা করা। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করাও এই পুজার উদ্দেশ্য। কিন্তু দুর্গাকে তুষ্ট করতেই প্রাণ গেল এক নিরীহ শিশুর।

ওড়িশার বোলাঙ্গির জেলার সিন্ধেকেলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সিন্ধেকেলার এক নদীর তীর থেকে ৯ বছরের এক শিশুর মুণ্ডহীন দেহ উদ্ধার করা হয়েছিল।

জানা যায়, মৃতের নাম ঘনশ্যাম রানা। তদন্তে শিশু খুনের কিনারা করতে খুব বেশি সময় লাগেনি। পুলিশ বুঝতে পারে, বলি দেওয়ার উদ্দেশেই খুন করা হয়েছে ওই শিশুকে;আর তা করেছে তারই আত্মীয়।

এ ঘটনায় মৃতের আত্মীয় কুঞ্জা রানা এবং চাচাতো ভাই সম্ভাবন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেরায় তারা বলি দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত দু’জনই কালো জাদুতে(ব্ল্যাক ম্যাজিক) বিশ্বাসী।সেই কুসংস্কার থেকেই দেবী দুর্গাকে তুষ্ট করতে নরবলির আয়োজন করে তারা।একপর্যায়ে ঘনশ্যামকে বলি দিয়ে দেবীর চরণে সমর্পণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

দুর্গাকে তুষ্ট করতে ৯ বছরের শিশুকে বলি দিল আত্মীয়রা!

আপডেট সময় : ০১:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮