ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

এল ক্লাসিকোতে মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:: ন্যু ক্যাম্পে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। কে জানত এরপরও তাদের জন্য অপেক্ষা করছে বাজে একটা খবর! শনিবার রাতের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ভালভার্দের প্রিয় শিষ্য মেসি। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই খেলোয়াড়। ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়েছে মেসির কবজির ওপরের হাড়ে চির ধরেছে। বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ডাক্তারি পরীক্ষার পরে জানা গেছে মেসির ডান হাতের কবজির ওপরের হাড়ে চির ধরেছে। তাঁকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

নিশ্চিত ভাবে আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মেসিকে পাচ্ছে না বার্সেলোনা। নভেম্বরের ৬ তারিখে ফিরতি ম্যাচেও হয়তো তাঁকে পাওয়া যাবে না। এল ক্লাসিকোর পরের ম্যাচে রিয়ালের বিপক্ষেও থাকছেন না ফুটবল বিশ্বের এই মহাতারকা।

নিজের প্রিয় ছাত্রকে হারিয়ে খানিকটা মুষড়েই পড়েছেন ভালভার্দে। বললেন—আমরা সবাই জানি মেসি আমাদের কী দিতে পারে। এবং বিপক্ষ দলকে নিয়ে সে কী খেলা খেলে। খেলোয়াড়দের উজ্জীবিত রাখতেই সুর পাল্টে বললেন, আমাদের নিজেদের তৈরি করতে হবে। এটা ঠিক যে মেসির অভাববোধ করব আমরা। কিন্তু এটা পুষিয়ে নেওয়ার মতো খেলোয়াড় আছে আমাদের।

সেভিয়ার বিপক্ষে ম্যাচে ১৪ মিনিটে ভাজকেজের সঙ্গে বল দখল করতে গিয়ে পড়ে গিয়ে চোটে পড়েন মেসি। এরপর হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে মাঠ ছাড়েন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

এল ক্লাসিকোতে মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

আপডেট সময় : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮