ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে রাতে জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক:: ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮ এর পাঁচ দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রোববার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে জেনেভার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।

আগামীকাল ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বিশ্বনেতাদের সঙ্গে বিনিয়োগ সম্মেলন এবং হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটিবিষয়ক ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী এবং বিশ্বের কোম্পানিগুলোর সিইওরা যোগ দেবেন। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের দ্বিবার্ষিক এ সম্মেলনে বিশ্বের ১৬০ দেশের চার হাজারের বেশি বিনিয়োগ স্টেকহোল্ডার অংশ নেবেন।

বিশ্বায়ন ও শিল্পায়নের নতুন যুগে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতি গুরুত্ব দেয়া হবে।এ সম্মেলনে প্রতিপাদ্য হচ্ছে- ‘টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ।’ফোরামের ২০১৮ সম্মেলনের মূল অধিবেশনের উদ্বোধনসহ ৫০টির বেশি ইভেন্ট থাকবে।

সম্মেলনে গ্লোবাল লিডারর্স ইনভেস্টমেন্ট সামিট, গ্লোবাল ইনভেস্টমেন্ট গেম চেঞ্জার্স সামিট, মিনিস্টারিয়াল রাউন্ডটেবলস, কনফারেন্স, প্রাইভেট সেক্টর-লিড সেশনস, টেড-স্টাইল প্রেজেনটেশন, হাইপ্রোফাইল স্টেকহোল্ডার রাউন্ডটেবলস, নেটওয়ার্কিং ইভেন্টস, অ্যাওয়ার্ড সিরিমনিস এবং ইনভেস্টমেন্ট ভিলেজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি জেনেভায় তার পাঁচ দিনের সফর শেষ করে ২৬ অক্টোবর দেশে ফিরবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে রাতে জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ১১:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮