ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সালমানকে নিয়ে সোনমের স্বপ্নপূরণ

1514
‘প্রেম রতন ধন পায়ো’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো সালমান খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় আসতে যাচ্ছেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। এর মাধ্যমে দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এ অভিনেত্রীর। কারণ নিজের প্রথম ছবি মুক্তির আগেই সোনম সালমানের সঙ্গে অভিনয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন মিডিয়াকে। গত কয়েক বছরে অন্য অনেক অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ মিলেছে সোনমের। নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবেও এসব ছবিতে প্রমাণ করেছেন তিনি। পাশাপাশি তাকে চলতি সময়ে বলিউডের শীর্ষ ফ্যাশন আইকন হিসেবে ধরা হয়। সব মিলিয়ে নিজের অভিনীত ছবির মাধ্যমে সালমানের মন জয় করতেও সক্ষম হয়েছেন সোনম। কারণ ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান খানের সঙ্গে নতুন কোন অভিনেত্রীকে নেয়ার কথা ভাবছিলেন পরিচালক সুরুজ বারজাটিয়া। কিন্তু সালমান নিজ থেকেই সোনমের কথা বলেন পরিচালককে। সাল্লুর কথায় সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান পরিচালক। এরপর বেশ কয়েকবার মিটিংয়ের পর সোনমকে এ ছবির প্রধান নায়িকা চরিত্রে নির্বাচন করেন তিনি। চলতি বছর সালমান ও কারিনা অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি বলিউডের ব্যবসা সফলতার সব রেকর্ড ভেঙে দিয়ে এদিক থেকে শীর্ষে অবস্থান করছে। এবার নভেম্বরের ১২ তারিখ মুক্তি পাচ্ছে সালমান-সোনমের ‘প্রেম রতন ধন পায়ো’। রোমান্টিক ড্রামানির্ভর এ ছবিটিও ব্যবসা সফলতায় নতুন চমক তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে। আর সোনমের ক্যারিয়ারেও ছবিটি নতুন মাত্রা যোগ করবে। ছবিটি নিয়ে দারুণ উত্তেজিত ও আনন্দিত সোনম কাপুর বলেন, এ ছবিটির মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ সালমান খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে আমার দীর্ঘ সময়ের। তিনি আমার স্বপ্নের পুরুষ। ‘প্রেম রতন ধন পায়ো’ একটি মিষ্টি প্রেমের ছবি। এর শুটিং অনেক মজা করে করেছি। অনেক সহায়তা করেছেন সালমান খান। আমার বিশ্বাস তার সঙ্গে আমার জুটি দর্শকরা প্রাণভরে উপভোগ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সালমানকে নিয়ে সোনমের স্বপ্নপূরণ

আপডেট সময় : ১০:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫