ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মেসির পর ইনজুরিতে ইনিয়েস্তা

1391
বায়ার লিভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। এর ফলে সাম্প্রতিক সময়ে কাতালান জায়ান্টদের ইনজুরির তালিকাটা আরো দীর্ঘ হলো।

ম্যাচের প্রায় ঘন্টাখানেক সময় পার হবার পরে ইনিয়েস্তার স্থানে মাঠে নামেন জোর্দি আলবা। ঐ সময় বার্সেলোনা ১-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু শেষ ১০ মিনিটে সার্জিও রবার্তো ও লুইস সুয়ারেজের গোলে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় তুলে নেয় স্বাগতিক বার্সেলোনা। ইতোমধ্যেই বর্তমান ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের দলে হাঁটুর ইনজুরির কারনে খেলতে পারছেন না চারবারের ফিফা বিশ্বসেরা খেলোয়াড় লিয়নেল মেসি। আগামী দুই মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। এদিকে ধারনা করা হচ্ছে নতুন ইনজুরির কারনে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার এ্যাওয়ে ম্যাচে খেলতে পারবেন না ইনিয়েস্তা। এছাড়া লুক্সেমবার্গ ও ইউক্রেনের বিপক্ষে স্পেনের শেষ দুটি ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হয়ে প্রায় ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রাফিনহা। বার্সা বস লুইস এনরিকেকে এখন মাত্র সাতজন মিডফিল্ডার ও স্ট্রাইকারকে নিয়ে মাঠে নামতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মেসির পর ইনজুরিতে ইনিয়েস্তা

আপডেট সময় : ১১:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫