ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

রাজধানীতে অজ্ঞান পার্টি, ১৩ জনের কারাদণ্ড

1317

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ১৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন—আলী হোসেন, সাজ্জাদ হোসেন, মনু মিয়া, ওমর ফারুক ওরফে কালু, আমির হোসেন ওরফে টুকন, রনি, সোহেল, বাদল মিয়া, সেলিম, লিটন মিয়া, বাবু, কালাম ও আকবর।

বুধবার সকালের অভিযানে তাদের কাছ থেকে মলম, মরিচের গুড়া, চেতনানাশক ঔষধ, ডিপ হিট স্প্রে উদ্ধার করা হয়েছে। দোষ স্বীকার করায় অজ্ঞান ও মলম পাটির ১৩ সদস্যকে এক মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

ডিবির ডিসি (দক্ষিণ) মাসরুকুর রহমান খালেদ জানান—তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে কৌশলে চোখে মলম মাখিয়ে ও ট্যাবলেট খাইয়ে মূল্যবান জিনিসপত্র, টাকা-পয়সা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি নিয়ে যায়।

এ ছাড়াও আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন কৌশলে অজ্ঞান করে। পরে তাদের গরু ও ছাগলসহ টাকা-পয়সা লুট করে।

গ্রেফতারকৃত বাদল জানান—তিনি ৪-৫ বছর ধরে এই অপরাধ করে আসছে। এর আগে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে একই কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

রাজধানীতে অজ্ঞান পার্টি, ১৩ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫