ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বিশ্বে সাত লাখ নারী কারাবন্দী

1293
বিশ্বে কারাগারগুলোতে সাত লাখেরও বেশি নারী ও কিশোরী বন্দি রয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে বিবিসি জানিয়েছে। ২০০০ সাল থেকে বিশ্বের কারাগারগুলোতে নারী ও কিশোরীদের সংখ্যা পুরুষ বন্দিদের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে।

লন্ডনভিত্তিক ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চ বিশ্বের ২১৯ দেশের ওপর গবেষণার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বে কারাবন্দি নারী ও কিশোরীর মোট সংখ্যার অর্ধেকই রয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এই তিনটি দেশে। লন্ডনের বার্কবেক বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের সহ-পরিচালক ড. জেসিকা জ্যাকবসন বলেছেন, সমাজের সবচে দুর্বল অংশ হচ্ছে নারী ও কিশোরী। আর এজন্যেই তারা খুব সহজে অপরাধ এবং শোষণের শিকার।

তবে প্রকাশিত সংখ্যা থেকে আরো অনেক বেশি সংখ্যক নারী ও কিশোরী কারাবন্দি রয়েছে। কারণ গবেষকরা বলছেন, বেশ কয়েকটি দেশ কারাবন্দি নারী ও কিশোরীদের পরিসংখ্যান সম্পর্কিত কোনো তথ্য দেয়নি। আর চীনের দেয়া তথ্য-পরিসংখ্যান অসম্পূর্ণ। আফ্রিকার দেশগুলোতে কারাবন্দি নারী-কিশোরীর সংখ্যা সবচে কম হলেও এল সালভাদর, ব্রাজিল, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ায় স্পষ্টতই বন্দিত্বের হার বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বিশ্বে সাত লাখ নারী কারাবন্দী

আপডেট সময় : ০৭:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫